
বিশেষ প্রতিনিধি-
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়ি খালি ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী, আরিফ সরদার, সাত লক্ষ (৭ লক্ষ) টাকা চাঁদা দাবি করছেন, এক প্রবাসী পরিবারের কাছে। আরিফ সরদার, চিংড়ি খালী ইউনিয়নের উত্তর চিংড়া খালি গ্রামের আওয়ামী লীগের দালাল (আওয়ামী যুবলীগ সদস্য) সন্ত্রাসী, সাবেক মেম্বার, মৃত লুৎফর রহমান সরদার (ওরফে লতু সরদার) এর ছেলে । চিংড়াখালী স্থানীয় বাজারে বিএনপির অফিসে আগুন দিয়েছে আরিফ সরদার ও তার গং। উক্ত তিন সন্ত্রাসী। ১ মোঃ আরিফ সরদার ২। মোঃ জামাল সরদার ৩। আমিনুল ইসলাম। উত্তর চিংড়াখালী গ্রামের মৃত হাবিবুর রহমান খান সাহেবের ছেলে সৌদি প্রবাসীর কাছে ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। দীর্ঘদিন ধরে উক্ত সন্ত্রাসীদের দাপটে হাটবাজারে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না তারা ।
এলাকার চিহ্নিত আরিফ সরদার গ্রুপের সন্ত্রাসীরা বলেন, সাত লক্ষ টাকা না দিলে সৌদি প্রবাসীর পরিবারকে জানে মেরে ফেলা হবে , হত্যার হুমকি সহ নানান ধরনের হুমকি ধামকি ও ভয় ভীতি দেখানো হচ্ছে। এ কারণে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিকবার মোরেলগঞ্জ থানায় মামলা হলেও কোন এক অদৃশ্য কারণে তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন । উক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ। সন্ত্রাসীদের ভয়ে নাম বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগীরা। এরূপ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও অত্র এলাকার সন্ত্রাসীদের দাপট এবং অত্যাচার কমেনি। ফলে সন্ত্রাসীদের ভয়ে এলাকার নিরীহ লোকজন আতঙ্কের মধ্যে জীবন যাপন করছেন। উক্ত সন্ত্রাসী আইনের আওতায় না আনা হলে বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ হবে। এমতাবস্থায় উক্ত এলাকায় সন্ত্রাস চান্দা বাজ নির্মূলে সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে আরিফ সরদারের সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়