রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইদহে বন্যার্তদের জন্য জেলা বিএনপি’র ত্রাণ সংগ্রহ শুরু।

ঝিনাইদহ  প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ  প্রতিনিধি:

দেশের বিভিন্ন জেলায় বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার সকাল থেকে শহরের পায়রা চত্বরে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
সেখানে শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে খাদ্য দ্রব্য, জামাকাপড় ও ঔষধ সংগ্রহ করছে। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা এ ত্রাণ সংগ্রহ করেন। আগামী ৩ দিন ত্রাণ সংগ্রহ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খাদ্য দ্রব্য, জামাকাপড় ও ঔষধ দিতে দেখা গেছে।
কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি এ্যাড মুন্সী কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি’র নেতাকর্মীরা জানায়, ৩ দিন নগদ টাকা বাদে খাদ্যদ্রব্য, জামাকাপড়, ঔষধসহ নানা উপকরণ আমরা সংগ্রহ করছি। ৩ দিনে যা সংগ্রহ হবে সেই সাথে বিএনপির নেতাকর্মীরা দিয়ে ৩ দিন পর আমরা বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসব।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102