রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইদহে র‌্যাব এর বিশেষ অভিযানে নাশকতা সৃষ্টিকারী ও বিস্ফোরক আইন মামলার ০৪ জন পলাতক আসামীকে গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টিকারী ও বিস্ফোরক আইন মামলার ০৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত ০৪ আগষ্ট ২০২৪ইং তারিখ বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করাসহ ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী দল(বিএনপি) এর নেতা কর্মীদের খুন,জখম করা সহ ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ধ্বংস করার উদ্দেশ্যে মারাত্বক আগ্নেয়াস্ত্র, গান পাউডার, পেট্রোল বোমা, ককটেল সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে ঝিনাইদহ শহরে ত্রাশের রাজত্ব কায়েম করার উদ্দেশ্যে বেপরোয়া ভাবে ঝিনাইদহ শহরস্থ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বিপরীতে ঝিনাইদহ জেলা বিএনপি অফিস ঘেরাও করে তাদের কাছে থাকা বোমা দিয়ে জেলা বিএনপি কার্যালয়ের মেইন গেইট লক্ষ্য করে ছুড়ে মারে এবং মেইন গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ল্যাপটপ, কম্পিউটার, এসিসহ সকল দ্রব্য সামগ্রী ভাংচুর করে ও তাদের কাছে থাকা গান পাউডার, পেট্রোল সকল ভাংচুরকৃত দ্রব্য সামগ্রীর উপর ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। উক্ত বিষয়ে বাদী ১৯ আগষ্ট ২০২৪ তারিখে ৪৫৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৬০০/৭০০ জনকে আসামি করে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ পেনাল কোডের ধারায় মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করেন এবং আজ র‌্যাব-৬ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টিকারী ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ০৪ জন পলাতক আসামী- ১। অসীম হোসেন (৩৫), পিতা- নুর মোহাম্মদ, সাং- গোয়ালপাড়া, ২। আজাদ মোল্যা (৪০), পিতা- মৃত শমসের মোল্যা, সাং-পৈলানপুর, ৩। স্বপন মোল্যা (৪২), পিতা- লিয়াকত মোল্যা, সাং- রানায়নপুর, ৪। মোঃ সাজিদুল ইসলাম (৩৪), পিতা- মৃত আত্তাব উদ্দিন, সাং- চুয়াডাঙ্গা, উভয় থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102