রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুমিল্লার তিতাসে মাছিমপুর ত্রি-ধারা ক্রীড়াচক্র ফুটবল টূর্ণামেন্ট সিজন-২ এর শুভ উদ্বোধন।

 কুমিল্লা,তিতাস,প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

 কুমিল্লা,তিতাস,প্রতিনিধিঃ-

কুমিল্লার তিতাসে মাছিমপুর ত্রি-ধারা ক্রীড়াচক্র ফুটবল টূর্ণামেন্ট সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ জুলাই শনিবার বিকেল ৫ টায় মাছিমপুর আর আর ইনস্টিটিউশন খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন মাছিমপুর যুব সমাজ ও এলাকাবাসি। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের দুইবারের সভাপতি মোঃ আলম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হাবিব সরকার। জিনিয়াস ফুটবল একাদশ তিতাস বনাম নাছির ট্রাভেলস বাঞ্ছারামপুর ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জিনিয়াস ফুটবল একাদশ ১-০ গোলে জয় লাভ করে। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ান কুমিল্লার গর্ব বাঘা শরীফ, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সরকার আবুল কালাম আজাদ, মজিবুর রহমান মেম্বার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশন ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন বাবুল, মিজানুর রহমান, কামাল হোসেন মেম্বার, হাসান মাহমুদ অপু,খোকন মিয়া, ছাত্রলীগ নেতা অন্তর সরকার ও রায়হান সরকার সানি প্রমূখ। আরও উপস্থিত ছিলেন, খেলার উদ্যোক্ততা রুবেল আনোয়ার সরকার, মজিব সরকার, তারেক বেপারী, সালমান, মনির হোসাইন, মোকবুল গাজী ও হাসান বেপারী । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা ২ আসনের এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

তিতাস কুমিল্লা প্রতিনিধি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102