রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

মোংলায় গ্যাসবাহী জাহাজের ধাক্কায় জেলে নিখোঁজ।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

 মোংলা বাগেরহাটঃ-

বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে যমুনা-২ নামে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাছধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে এই দূর্ঘটনায় ওই ট্রলারে থাকা মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশের দুবোরী দল নদীতে তল্লাশি চালাচ্ছেন। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুটদিয়ে যাওয়া গ্যাসবাহী জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও সনাক্তের কাজ চলছে বলে জানান তিনি। মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মহিদুল শেখ বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে বৃহস্পতিবার ভোরে চিংড়ি মাছের রেনু পোনা ধরছিল। এসময় এই রুট দিয়ে যাওঅ যমুনা-২ নামে একটি গ্যাসবাহী জাহাজের পাখার সাথে জেলে নৌকার দড়ি পেচিয়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ জেলে মহিদুলের। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ভোর রাতে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এলপিজি পরিবহনকারী একটি জাহাজের ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102