
খান আশিকুজ্জামান:-মোংলা বাগেরহাট।
গত শুক্রবার বাগেরহাটের রামপালে মোংলা এবং মোড়লগঞ্জে ক্ষতিগ্রস্থ ক্ষুধার্ত মানুষের পাশে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এবং ইনসানিয়া রিলিফ, শিকাগো, ইউএসএ, ত্রান কার্যক্রম টীম। টীমের নেতৃত্বের রয়েছে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আশরাফ উদ্দিন আহমদ,ত্রান ও পুন:বাসন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.শেখ মাহমুদ আলম, মানব সম্পদ বিভাগের ডাইরেক্টর জনাব এস এম আরাফাত হোসাইন লোকাল কমিটির সদস্য খান তুহিন কবির, বাগেরহাটের ম্যানেজার মাহফুজ উল্লাহ মিরাজ এবং সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি বার বার ইউ পি সদস্য খান আহাদুজ্জামান প্রমুখ। বহুসংখ্যক ক্ষুধার্ত অসহায় মানুষেরা ফাউন্ডেশনের ফুড প্যাকেজ হাতে পেয়ে আনন্দে কেদে দেন এবং সেদিনের বিভিষিকার বর্ননা দেন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসুহায় মানুষ।