রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজীপুরে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা,তিতাস গ্যাসের অংশীজনদের মতবিনিময় সভা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা
ও অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তেল ,গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র আয়োজনে শনিবার ১ জুন গাজীপুর জোনাল অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। সভাপতিত্ব করেন পেট্রো বাংলার পরিচালক(অপারেশন) এ.কে.এম মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রো বাংলার পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মোঃ কামরুজ্জামান খান, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লাহ। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র নানা স্তরের কর্মকর্তা কর্মচারী ও তিতাস গ্যাসের স্থানীয় গ্রাহকগণ।

প্রধান অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, তিতাস একটি সেবামুলক প্রতিষ্ঠান এখানে দূর্ণীতির কোন স্থান নেই। সরকার বর্তমানে আবাসিক ও কমার্শিয়াল লাইন বন্ধ রেখেছে।

বিশেষ অতিথিথির বক্তব্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লা বলেন, তিতাস গ্যাসের আঞ্চলিক অফিসে পেট্রোল বাংলা চেয়ারম্যান, পরিচালক অপারেশন, পরিচালক প্রশাসন স্যারদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত, গাজীপুর এলাকায় ১৫৯৯ টি শিল্প, ক্যাপটিভ ৮১৭টি, সিএনজি ১২৫ টি এবং মিটার যুক্ত এক লক্ষ ৪১ হাজার আবাসিক গ্রাহক রয়েছেন। পেট্রোবাংলা থেকে আমরা যে পরিমাণ গ্যাস পাই তার ৩৫ শতাংশ গাজীপুরে সরবরাহ করি। যেহেতু এটা শিল্প এলাকা তাই আমরা ঢাকা শহর ,ময়মনসিংহের তুলনায় গাজীপুরকে প্রাধান্য দেই। তারপরেও ডাউন স্ট্রিমে যারা আছে তারা কিছুটা গ্যাস কম পাচ্ছে, এ ছাড়া সাইক্লোনের পর গ্যাস কিছুটা কম পাওয়া যাচ্ছে, পেট্রো বাংলার চেয়ারম্যান স্যার বিদেশ থেকে এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই গ্রাহকদের বকেয়া পরিশোধ করতে হবে, কারণ টাকা ছাড়া তো গ্যাস আসবে না। বক্তব্যের শুরুতে তিতাসের এমডি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, সেই সঙ্গে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জাতীয় চার নেতার প্রতি ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় তিতাস গ্যাসের গাজীপুর জেলার গ্রাহকগণের সাথে কথা বলেন পেট্রো বাংলার চেয়ারম্যান। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজীব কুমার সাহা , উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো: শাহজাদা ফরাজি সহ ডিভিশনের অন্যান্য কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102