রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাঙ্গাবালীতে অগ্নিকান্ডে পুড়ে ছাই হওয়া, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি:-

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ২নং কাউখালী ওয়ার্ডের মৃত্যু জাফর সরদার ও ছেলে রিয়াজ সরদারের যৌথ বসতঘর টি রাত আনুমানিক ২টার দিকে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়। শুক্রবার ১২টার সময় সময় বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান (মহিব) এমপি এর নির্দেশনায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. কামরুজ্জামান (শিবলী) ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেণ। এ সময় উপস্থিত ছিলেন ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আবু হাওলাদার, মোঃ মকবুল মাস্টার। উল্লেখ্য বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ২নং কাউখালী ওয়ার্ডের মৃত্যু জাফর সরদার ও তার ছেলে রিয়াজ সরদারের যৌথ বসতঘর টি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়। এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. কামরুজ্জামান (শিবলী) জানান, খবর পেয়ে বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান (মহিব) এমপি মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও টিন বিতরণ করেছি। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেছি। এ বিষয় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি এবং উপজেলা পরিষদ এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সহ ঘর পুনর্বাসন করার ব্যবস্থা করবো।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102