রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শৈলকুপায় প্রকাশ্যে ব্যালটে সীল দেওয়ার অভিযোগে ফলাফল স্থগিত ও ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন।।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

আজাদ,ঝিনাইদহ :

ঝিনাইদহের দ্বিতীয় ধাপে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে জোরপুর্বক ব্যালটে সীল দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: শামীম হোসেন। সংবাদ সম্মেলনে তিনি ফলাফল স্থগিত রেখে ৯ টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবী জানান।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম মার্কার শামীম হোসেন।

সেসময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর ক্যাডার বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। ভোটারদের ভোট কেন্দ্রে আগমনে রাস্তায় রাস্তায় বাঁধা দেয় তার সমর্থকরা। এরপর শুরু হয় ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটে সীল প্রদাণ করা। ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল সাড়ে ৩ টার সময় ব্যালটে সীল প্রদান করার ভিডিও সাংবাদিকগণ ধারণ করেন। সেই ভিডিও সময় টিভি, চ্যানেল ২৪, বিভিন্ন অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার বিষয়টি স্বীকার করেছেন।
শুধুমাত্র ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রই নয়, দুধসর ইউনিয়নের সকল কেন্দ্রে এভাবে জোরপুবর্ক সীল মেরে নেওয়া হয়েছে। দুধসর ইউনিয়নের ওই ৯টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোটগ্রহণের দাবী জানায়
মো: শামীম হোসেন।

তারিখ : ২৩/০৫/২০২৪ ইং
ঝিনাইদহ প্রতিনিধি

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102