রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিদেশি বউ নিয়ে বাড়ি ফিরলেন মহেশপুরের প্রবাসী,উৎসুক জনতার ভিড়।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ:

ফিলিপাইনী নারী জোনালীন কে বিয়ে করেন মালয়েশিয়া প্রবাসী আকাশ আহমেদ।

 

ঝিনাইদহের মহেশপুরে বিদেশি বউ নিয়ে বাড়ি ফিরেছেন এক প্রবাসী যুবক। নব দম্পতিকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করেন শত শত মানুষ।

গত ১ লা মে তারিখে তারা বাড়িতে আসেন।

 

মালয়েশিয়া প্রবাসী আকাশ আহমেদ মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের আলমগীর হোসেন এর ছেলে।

 

আকাশ ফিলিপাইনী নারী জোনালীন কে বিয়ে করেন। জোনালীন মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বেসরকারি ক্লিনিকে নার্স এর কাজ করেন।

 

জানা যায়,আকাশ আহমেদ গত ৬বছর যাবত মালয়েশিয়ার কুয়ালালামপুরে

একটি কোম্পানিতে চাকরি করছেন।

 

সেখানে থাকা অবস্থায় ফিলিপাইনী ওই নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ৩ বছর পূর্বে তারা মালয়েশিয়ায় বিয়ে করেন।

ফিলিপাইন তরুণী জোনালীন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশী যুবক আকাশ কে বিয়ে করেন।বর্তমানে তার নাম রাখা হয়েছে ইসরাত জাহাোন।

সামাজিক রিতীনিতি মেনে

গত ১ লা মে তারিখে দেশে এসে পুনরায় চুয়াডাঙ্গা কোর্টে ফিলিপাইন ওই তরুণী খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।এবং নোটারী পাবলিকের মাধ্যমে আবার তাদের বিয়ে সম্পন্ন করে বাড়িতে নিয়ে আসা হয়।

 

বর্তমানে এই দম্পতি উপজেলার গোকুলনগর গ্রামে আকাশ আহমেদের নিজ বাড়িতে আছেন।

তারা ২ মাস ১৪ দিনের ছুটিতে এসেছেন।

 

প্রবাসী আকাশ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি।জোনালীনের সাথে পরিচয়ের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।তারপর বিয়ে।বিয়ের ৩ বছর পর বউ নিয়ে বাড়ি আসলাম।

অনেক লোকজন আমাদের দেখতে এসেছেন। এজন্য ভাল লাগছে।

 

প্রবাসী বউমা পেয়ে খুশি আকাশ আহমেদ এর পিতা মাতা।তারা বলেন,ছেলে বিদেশ থেকে বিয়ে করে বউ নিয়ে এসেছে এজন্য এলাকাবাসী আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102