রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাই লড়ছেন চেয়ারম্যান পদে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়া-১ আসনের এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন, উপজেলার সব ইউনিটের নেতা-কর্মী আমার বাড়িতে এসে টোকেন চৌধুরী কে উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে চেয়েছে। আমি বাধ্য হয়ে তাদের বলেছি। তোমরা যেহেতু তাকে প্রার্থী হিসেবে চাচ্ছো তাহলে নেও। কিন্তু আমি কাউকে কিছু বলতে পারব না।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এবং দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাইয়ের রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

বড় ভাই এমপি হওয়ার কারণেই ছোট ভাই এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন উপজেলার রাজনৈতিক নেতাদের অনেকে। তবে এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলছেন, এই চাওয়া নেতা-কর্মীদের।

এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

নেতা-কর্মীদের কেউ কেউ অভিযোগ করেছেন, পুরো উপজেলায় নিজের পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে ছোট ভাই কে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে যাচ্ছেন এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।

এ নিয়ে উপজেলার নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা ভোটার ও নেতাকর্মীদের।

উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সচেতন মহল নিন্দা জানাচ্ছে এই পরিবারের এই ধরনের কর্মকান্ডের জন্য।

নাম প্রকাশ না করার শর্তে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, নিজ উপজেলার রাজনীতি নিজেদের কবজায় রাখার জন্য সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী তার ছোট ভাই কে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করেছেন।

নেতা-কর্মীরা আরও জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে সমর্থন না দিতে ও নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। কিন্তু এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর সমর্থনেই তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এমপি’র ছোট ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আর কেউই প্রার্থী হতে সাহস পাচ্ছেন না। সে ক্ষেত্রে এমপি’র ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ এজাজ আহমেদ মামুন বলেন, ‘আমি নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলাম। কিন্তু এমপির ছোট ভাই যেখানে প্রার্থী হচ্ছে, সেখানে নির্বাচন কোনোভাবেই প্রভাবমুক্ত হবে না। আমি এ কারণে প্রার্থী হচ্ছি কি না ভাবছি।’

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ বলেন, ‘এসব বলে কী লাভ বলেন। দলের নির্দেশনা খোদ এমপি সাহেব মানেন না। তার ভয়ে কোনো নেতা কিছু বলে সাহস পায় না। নেতাদের ডেকে এমপি বলেন দেন- তোমরা লোকজন নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার ভাইকে তোমাদের জন্য চাইবে। ব্যস, এক দুই শ মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মী তার বাড়িতে গিয়ে তার ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাইবে তাই তার ভাই কে উপজেলা চেয়ারম্যান করার অনুমতি দিয়েছেন। এটা তার কৌশল।’

এ বিষয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, উপজেলার সব নেতাকর্মী এমপি সাহেবের বাড়িতে গিয়ে আমাকে উপজেলা নির্বাচনে প্রার্থী করতে অনুরোধ করেছেন, এভাবেই জনগণের চাপেই আমি প্রার্থী হয়েছি। আপাতত উপজেলা নির্বাচন নিয়েই ব্যস্ত আছি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102