রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শ্রীবরদী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের শ্রীবরদীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে শাকিল (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ এপ্রিল) রাতে নিজ বাড়ির সামনে আমগাছের ডালে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শাকিল শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড় বাকসাবাইদ এলাকার কলিমউদ্দিনের ছেলে। আত্মহত্যার আগে শাকিল তার ফেসবুক আইডিতে লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রথমে সবার প্রতি আমি ক্ষমা চাই। আজকের পর হয়তো আমার পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর জন্য একটা অনেক বড় স্মৃতি হয়ে থাকব। তারা হয়তো কখনো এই দিনটার কথা ভুলতে পারবে না। আজকের পর তারা আর আমাকে খুঁজে পাবে না এই পৃথিবী নামক জেলখানায়। সবেমাত্র সফলতার মুখ দেখতে যাচ্ছিলাম আর জীবন এখানেই থেমে গেল। যে পরিবার আমায় এত বছর লালন-পালন করল তাদের জন্য আমি কিছুই করে যেতে পারলাম না তার জন্য আমি লজ্জিত।’ ‘আগে জানতাম না যে একটা মানুষ অন্য একটা মানুষকে হারানোর ভয়ে এতটা ছটফট করে। সবার উদ্দেশ্যে আমার একটায় কথা কারও মায়ায় পড়ো না কখনো, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসীর সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে যদি পারেন ক্ষমা করে দিয়েন। আজকের পর দুনিয়ার বুক থেকে মুছে যাবে চিরতরে আমার নাম। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষ। দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমার একটু কষ্ট হচ্ছে না যতটুকু কষ্ট পাচ্ছি তাকে না পাওয়ার জন্য। সবার কাছে আমার একটাই শেষ ইচ্ছে পারলে আমার জন্য একটু দোয়া করবেন। বিদায় পৃথিবী বিদায় সকলকে।’ এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করেছিল। এটা যেহেতু আত্মহত্যা তাই মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102