রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাফদারপুর মুক্তিযোদ্ধার সন্তাননেরা সাহায্য নিয়ে, ঝলসে যাওয়া সাবিনা পাশে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

আবুল হাসান ভ্রাম্যমাণ প্রতিনিধি

কোটচাঁদপুরের সাফদারপুর ইউনিয়ন এর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আর্থিক সাহায্য নিয়ে আগুনে ঝলসে যাওয়া সাবিনার পাশে।

(২এপ্রিল রোজ মঙ্গলবার) সকাল ১০ টায় সাফদারপুর গ্রামের কাউন্সিল পাড়ার
সাবিনা খাতুন স্বামী জামির হোসেন এর বাড়িতে সাহায্য নিয়ে হাজির হয়।

বীর মুক্তিযোদ্ধা সন্তান গন গত কয়েক দিন পত্র পত্রিকার পাতায় সংবাদ প্রকাশ হলে তাদের দৃষ্টি গোচরে আসে। তারই আলোকে সাবিনার বাড়িতে গিয়ে দেখতে পারে সাবিনা অঝোরে কাতরাচ্ছে বিছানায় শুয়ে। দুচোখের পানি গড়িয়ে পড়ছে ভিজে যাচ্ছে মাথার বালিশ।কান্নার সাথে আশ পাশের প্রতিবেশীরাও ফেলছেন চোখের পানি। স্বামী পরিত্যক্ত সাবিনা পরের বাসা বাড়িতে কাজ করে দুমুঠো ভাত নিয়ে এসে দুই কন্যা সন্তানের ভরণপোষণ করতেন। ঘরে দু কন্যা সন্তান তাতে রয়েছে বৃদ্ধ মা। বাসা বাড়ির কাজের ফাঁকে মাঠে ঝাল পটল তুলে সেই টাকা দিয়ে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করাচ্ছেন সাবিনা। ভাগ্যের নির্মম পরিহাস গত মার্চের ১ তারিখে মশা তাড়াতে আগুন জ্বালিয়ে ধুয়ার ব্যবস্হা করেন।সেই আগুনে অসাবধানতাবশত কাপড়ে লেগে ঝলসে যায় কোমরের নিচ থেকে দুই পা।চিৎকার দিয়ে বাঁচতে চাইলে ছুটে আসেন প্রতিবেশি নবেরন নেছা সহ কয়েকজন। নবেরন নেছা জানান ছুটে আসলেও ততক্ষণে দুই পা ঝলসে যায়। গ্রাম থেকে চাঁদা তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে জরুরী ভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর প্রতিবেশীরা চাঁদা তুলে বাড়ি নিয়ে আসে।এখন বিছানায় শুয়ে পোড়া ঘায়ের যন্ত্রণায় সারাদিন শুধু কাঁদে। কন্যা সন্তান ও বৃদ্ধ মায়ের মুখে কি তুলে দেবে না নিজে ওষুধ কিনে খাবে।একমাত্র কাজের মানুষ সাবিনা আজ মৃত্যু যন্ত্রণায় বিছানায় শুয়ে কাতরানো তার ভাগ্যের নির্মমতা। প্রতিবেশীরা জানান যদি কোন রিদয়বান মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে চিকিৎসা সেবা নিলে স্বাভাবিক জীবন ফিরে পেত।তুলে দিতে পারতো কন্যা ও বৃদ্ধ মায়ের মুখে দুমুঠো ভাত।

ঝলসে যাওয়া সাবিনার হাতে আর্থিক সাহায্য তুলে দেন সাফদারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ সাদী,এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান খন্দকার মোঃ হাসানুজ্জামান,মোছাঃ নুর জাহান মোঃ অমেদুল ইসলাম শরিফুল ইসলাম সহ অনেকেই। এসময় বীর মুক্তিযোদ্ধার সন্তানগন দেশবাসীকে সাবিনার পাশে এসে সাহায্যের জন্য আবেদন জানান।
সাহায্যের জন্য যোগাযোগ রোগীর স্বজনের মোবাইল নম্বর ০১৯৮৫-৮৫৬৬৩৫

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102