রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শেরপুরের শ্রীবরদীতে হেরোইন সহ জেসমিন ও মাদক সম্রাট মনির গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট ক।
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ

শেরপুরের শ্রীবরদীতে মরণ নেশা হেরোইন বিক্রি কালে পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইন সহ উপজেলার আলোচিত মাদকসম্রাজ্ঞী জেসমিন আক্তার (৪০) ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মনির মিয়া (৩৭)কে  একটি সিএনজি সহ গ্রেপ্তার করেছে।২৩ শে মার্চ শনিবার সকালে শ্রীবরদী উপজেলার

ভেলুয়া গ্যারেজ মোড় এলাকার ইয়াজলের রাইস মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ধৃত মাদক সম্রাজ্ঞী জেসমিন আক্তার (৪০) শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকার এক ডজন মাদক মামলার আসামী মাহবুব তালুকদারের স্ত্রী ও মনির মিয়া (৩৭)একই গ্রামের আব্দুল করিমের ছেলে।পুলিশ জানায় মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার মোনালিসা বেগমের নির্দেশে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে এসআই মাইনুল রেজার নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলুয়া গ্যারেজ মোড়  এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালালে মাদকসম্রাজ্ঞী জেসমিন আক্তার কে আটক করে পরে তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগ থেকে ৪ গ্রাম হেরোইন ও তার উপর সহযোগী মনির মিয়ার দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির কুচে থাকা কাগজে মুড়ানো অবস্থায় ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত জামালপুর ঘ ১১-০৪২৬ রেজিস্টেশন ধারি একটি সিএনজি অটো রিস্কা।
এ ঘটনায় উপ পুলিশ পরিদর্শক  (এস আই) মো মাইনুল রেজা বাদী হয়ে হেরোইন বিক্রির উদ্দেশ্য অবৈধভাবে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬( ১) সারনিয় ৮( ক)৪১ ধারায় ধৃত ২ জন ও অজ্ঞাত ১ জনকে আসামি করে শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।এস আই মো মাইনুল রেজা বলেন
জেসমিন মাহবুব দম্পতি শ্রীবরদী উপজেলার দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী তারা দীর্ঘ সময় ধরে
মাদক ব্যবসা করে আসছে । তাদের উপর সহযোগী মনির মিয়া ভাড়ায় সিএনজি চালানোর পাশাপাশি মাদক বহন ও মাদক বিক্রি করে থাকেন।বেশ কিছুদিন যাবত তারা আমাদের নজরদারিতে ছিল।থানার অফিসার ইনচার্জ (ওসি)কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তার ও মাদক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে রবিবার সকালে বলেন,ধৃত জেসমিন আক্তার এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।বিগত সময়ে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সে মাদক সহ গ্রেপ্তার হয়। তার স্বামী মাহবুব এ অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ডজন খানেক মাদক মামলা রয়েছে।অপর মনির মিয়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।ধৃত দুজনকে মাদক মামলায় রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।মাদক মুক্ত শ্রীবরদী উপজেলা গড়তে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত  থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102