রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শেরপুর ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই জনকে কুপিয়ে জখমসহ ৬ জন আহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

আল আমিন স্টাফ রিপোর্টার্সঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারিকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখমসহ ৬ জনকে আহত হওযার ঘটনা ঘটেছে। ৪ মার্চ সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে গৌরীপুর ও নলকুড়া ইউনিয়নের ভারুয়া ও ধারাপানি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র রমজান আলী,সাইদুল ইসলামের পুত্র সুমন রানা,মোহাম্মদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান, মুজাহিদ,সাইদুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন,রুহুল আমিনের পুত্র মোঃ ছামিরসহ ৬ জন আহত হয়ে বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী জাকির হোসেন ওরুফে উজ্জল মিয়ার সাবেক স্ত্রীর কাছে ক্রয়কৃত ৩৩ শতাংশ জমিতে বিভিন্ন জাতের ফলের বাগান করিয়া আসিতেছে। ওই ৩৩ শতাংশ জমি আসামি মিজান গংরা ঘটনার দিন বেদখলের চেষ্টা করে। এক পর্যায়ে ১ নং আসামি মিজানসহ অপর আসামিগণ আকস্মিকভাবে রমজান আলী ও সুমন রানার মাথায় ধারালো দা দিয়ে কুপ মারিয়ে মারাত্মক রক্তাক্ত করে এবং আসামিগণ অন্যান্য লোকদেরকে মারাত্মকভাবে বাইড়াইয়া আহত করে। পরবর্তীতে জখমকৃত রমজান আলী ও সুমন রানাসহ অন্যান্য আহতদেরকে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে আনা হলে হাসপাতাল কর্তৃপক্ষ শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। গুরুতর আহত রমজান আলীসহ অন্যান্য আহতরা শেরপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে। এ ব্যাপারে জমির মালিক জাকির হোসেন উজ্জল বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি ঝিনাইগাতী থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন ওসি ঝিনাইগাতী বলেন মামলার কাগজ পাওয়ার পর ২ নং ও ৫ নং আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অন্যাআন্য আসামীদের দরার কাজ চলমান রয়েছে।ভুক্তভোগী পরিবারটি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102