
শেখ নিয়াজ মোহাম্মদ ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ৯ই মার্চ রাতে বন্দর উপজেলার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে জাহিদুলকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জাহিদুল(২৪), পিতা-মৃত বিল্লাল মিয়া মাতা-মৃত-জায়েদা বেগম,সাং-পাহাড়পুর,পোঃ বালার হাট,থানা-মিঠাপুকুর,জেলা-রংপুর। অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও বন্দর থানার নেতৃত্বে এস আই সাইফুল আলম, এস আই শওকত , এস ইকবাল ও এ এসআই দিন ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে, বন্দর থানার ওসি গোলাম মোস্তফা।”