রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাংনী রবিউল হাসপাতালের উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের স্বনামধন্য রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
বুধবার ২৮ ফেব্রুয়ারী), সকাল থেকে সন্ধা অবধি রাঙামাটির কাপ্তাই হ্রদ, আদিবাসীদের গ্রাম, পলওয়েল পার্ক, বৌদ্ধ মন্দির, লাভ লকসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করা হয়।
এর পূর্বে গত রোববার বিকেলে গাংনী রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের সামনে থেকে বিলাসবহুল বাসযোগে রওয়ানা দিয়ে সোমবার ভোরের দিকে রাঙামাটি এসে পৌঁছে।
সকালের নাস্তা শেষে হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক স্টাফ লঞ্চযোগে কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় প্রবেশ করেন।
পরে দুপুরের ভোজন শেষে দীর্ঘ ১ বছর পর আনন্দ ভ্রমণে এসে কার কেমন অনুভূতি তা প্রকাশসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পুষ্টিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় হাসপাতালের ডাক্তার, টেকনোলজিস্ট, ম্যানেজার, নার্স, আয়াসহ হাসপাতালের কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরই রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে আনন্দ ভ্রমণে যাওয়া হয়। সারা বছর রোগীদের সেবা প্রদানে ব্যস্ত সময় পার করার পর একটু বিনোদনের জন্যই এ ভ্রমণের আয়োজন করা হয় বলে হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম জানান।
আনন্দ ভ্রমণে এসে স্টাফবৃন্দ তিনাদের পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করে অনেক আনন্দ উপভোগ করেছেন। একই সাথে আনন্দ ভ্রমণের আয়োজন করার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102