রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বেনাপোল এক্সপ্রেসে আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভয়াবহ এই অগ্নিসন্ত্রাসের খবর শুধু বাংলাদেশের গণমাধ্যমে নয়, ফলাও করে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও।

যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ এই নাশকতার খবর এপি, আলজাজিরা, এনডিটিভি, সাউথ চায়না মর্নিং পোস্ট, ডন, হিন্দুস্তান টাইমস, কুয়েত টাইমস, আল অ্যারাবিয়া নিউজ, স্কাই নিউজ, এবিসি নিউজসহ প্রধান প্রধান বার্তা সংস্থা ও সংবাদমাধ্যমে এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ‘উত্তেজনাপূর্ণ রোববার নির্বাচনের আগে বাংলাদেশে ট্রেনে অগ্নিসংযোগে ৪ জন নিহত’ শিরোনামে প্রতিবেদন করেছে। এপির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার গভীর রাতে চারজন নিহত হয়েছেন। বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছে এবং তারা হরতাল দিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে।

এপির খবরে আরও বলা হয়, নির্বাচনের আগে মানুষকে ভয় দেখানোর লক্ষ্যে এটি ‘স্পষ্টতই একটি নাশকতার কাজ’ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্দেহভাজন হিসেবে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নাম ডিএমপি বলেনি, তবে দায়ীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার পর বাংলাদেশে পাঁচজন নিহত হয়েছেন। দেশটিতে নির্বাচনের আগে যাত্রীবাহী ট্রেনে এমন আগুন লাগার ঘটনা নাশকতাই মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নির্বাচনের সময় সহিংসতার ইতিহাস রয়েছে। দেশটিতে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102