রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দরের পারটেক্স স্টার গ্রুপে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
নারায়ণগঞ্জ বন্দরে চলতি মাস সহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পারটেক্স স্টার গ্রুপে শ্রমিকদের বিক্ষোভ।
গতকাল বুধবার সকালে নাসিক ২৭ নং ওয়ার্ড হরিপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তিন হাজার শ্রমিক, চলতি মাসের বেতন সহ তিন মাসের বকেয়া রয়েছে। বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের। বকেয়া বেতন নিয়ে মিল কর্তৃপক্ষ নানা তালবাহানা শুরু করেছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গতকাল বুধবার সকাল ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবি জানানো হয়। এ সময় কর্তৃপক্ষ শ্রমিকদের হুমকি দমকি প্রদান করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা কাজে যোগদান না করে বিক্ষোভ মিছিল শুরু করে। এ বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় নাসিক কাউন্সিলর সিরাজুল ইসলাম ও শ্রমিকলীগ নেতা মো. এবাদুল্লাহ।
পারটেক্স স্টার গ্রুপের প্লান সিও তোফাজ্জল হোসেন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। শ্রমিকদের সঙ্গে আলোচলায় বসা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজকে এক মাসের ৯ জানুয়ারী ও ২০ জানুয়ারী মধ্যে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতিতে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে এবং বিক্ষোভ তুলে নেয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102