রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান-এক লাখ টাকা জরিমানা।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর দ্বিগুবাবুর বাজারে যৌথভাবে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা কৃষি বিপণন অধিদফতর।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ ইবনে এনামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করে র‍্যাব ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে কারসাজির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা আতিকুল ইসলাম জানান,অভিযানে আমদানিকারকের কাছ থেকে ৯৩ টাকায় পেঁয়াজ ক্রয় করে অস্বাভাবিক দামে বিক্রি করায় ইউনুস বেপারি নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে বিব্রত করতে ও বেকায়দায় ফেলতে একটি কুচক্রী মহল বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে জানিয়ে জেলা কৃষি বিপণন অধিদফতরের এ কর্মকর্তা বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102