রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আগামীতে পুঁজিবাজার নতুন গতি পাবে।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইসিবি ক্যাপিটালের সঙ্গে প্রস্তাবিত এক কাস্টোডিয়ান চুক্তি হয়েছে। ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে জানা গেছে উক্ত চুক্তিতে পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

ফান্ডটির প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা।প্রস্তাবিত ফান্ডটির স্পন্সর-ডিআইটি আইডিয়াল ট্রাস্ট কোওপারেটিভ লিমিটেড, ট্রাস্টি হিসেবে কাজ করবে বিজিআইসি এবল কাস্টোডিয়ান হিসেবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। তবে পরবর্তীতে এটি আরও বাড়ানো হবে।

তথ্য সুত্রে জানা যায়, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি ক্যাপিট্যাল মনেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন এবং ফান্ড ম্যানেজার ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।

অনুষ্ঠানে আইসিবির নব নিযুক্ত চেয়ারম্যান ড. সুর্বন বড়ুয়া মিউচ্যুয়াল ফান্ডের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি উল্লেখ করেন কোওপারেটিভ সোসাইটিগুলো যদি এই ফান্ডের সঙ্গে সম্পৃক্ত করা যায় তাহলে পুঁজিবাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এর ফলে আগামীতে পুঁজিবাজার নতুন গতি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইজিএএমলের এডভাইজার পংকজ কুমার প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102