রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যুদ্ধে ছিলাম, যা করার দরকার করেছি’ -ম্যাথুজের আউট নিয়ে সাকিব ।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

‘আমার মনে হয়েছে আমি যুদ্ধে ছিলাম, আমার যেটাই করার দরকার ছিল, সেটা করেছি’ -অ্যাঞ্জেলো ম্যাথুজের আউট নিয়ে ম্যাচ শেষে বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিবের করা ২৫তম ওভারে তার আবেদনের ভিত্তিতে ম্যাথুজকে টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার। ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার ম্যাথুজ, যিনি টাইমড আউট হয়েছেন।

বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী একজন ক্রিকেটারকে ২ মিনিটের মধ্যে, ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি থাকতে হবে। ম্যাথুজ সেটা পারেননি। পরে তার হেলমেটে সমস্যা হওয়ায় আরও দেরি হয়।

সাকিব বলেন, ‘একজন ফিল্ডার আমাকে এসে বলে এটা যদি আবেদন করা হয় তাহলে সে আউট হবে। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করে, সিরিয়াস কী না। এটা আইনে আছে, আমি জানি না এটা সঠিক নাকি ভুল।’

এদিকে ম্যাথুজের হেলমেট সমস্যার কারণে দেরি হলেও হোল্ডস্টক জানিয়েছেন, হেলমেটের সমস্যা দেখা দেওয়ার আগেই দুই মিনিট পার হয়ে যায়।

হোল্ডস্টক বলেন, ‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। এই ঘটনায় (হেলমেটের সমস্যা) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না।’

ছয় ম্যাচ পর এসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেটে জয় পেলো বাংলাদেশ। এই জয়ে পয়েন্ট টেবিলের লঙ্কানদের টপকে সাতে উঠে এলো লাল-সবুজের জার্সিধারীরা। ১১ নভেম্বর বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102