রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে অঘটনের সূচনা করে আফগানিস্তান।

নিউজ ডেস্কঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে অঘটনের সূচনা করে আফগানিস্তান। ঐতিহাসিক সেই জয়ের পরেই নিউ জিল্যান্ডের কাছে মুদ্রার উল্টো পিঠ দেখলো তারা। ব্যাটে-বলে রশিদ খান তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে কিউইরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান করে নিউ জিল্যান্ড। রান তাড়া করতে নেমে ৩৪.৪ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় আফগানিস্তান। ১৪৯ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে হাশমতুল্লাহ শাহিদীর দল। রান বিবেচনায় বিশ্বকাপে কিউইদের এটি দ্বিতীয় জয়। আর বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয় আফগানরা।

রান তাড়া করতে নেমে আফগানিস্তান শুরু থেকে উইকেট হারাতে থাকে। প্রতিরোধের চেষ্টা করেন রহমত শাহ (৩৬) ও আজমতুল্লাহ ওমরজাই (২৭)। আর কোনো ব্যাটার বিশের ঘর পেরোতে পারেননি। নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও লোকি ফার্গুসন।

এর আগে দলীয় ৩০ রানে ডেভন কনওয়ের উইকেট হারালেও নিউ জিল্যান্ড শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে। ফিফটি করেন গ্লেন ফিলিপস, টম লাথাম ও উইল ইয়ং। সর্বোচ্চ ৭১ রান আসে ফিলিপসের ব্যাট থেকে। এ ছাড়া লাথাম ৬৮ ও ইয়ং ৫৪ রান করেন। আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন নাভিন উল হক ও ফজল হক ফারুকি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102