রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন।

প্রেস নিউজঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে অগ্রণী ব্যাংক।
বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ব্যাংকের পক্ষে সকাল ৭টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকগণ, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও শেখ রাসেল দিবস উদ্যাপনের অংশ হিসেবে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণে বিকেলে তার জীবনীভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102