রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নাজিফা তুষির ২ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

অনলাইন নিউজ ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা নাজিফা তুষি। একটি রিয়েলিটি শো’র প্রথম রানার-আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী।

রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি।

গেল বছর মেজবাউল হক সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তুষি।

শুধু দেশে নয়, দেশের বাইরেও ঝড় তুলেছে তার অভিনীত ছবি ‘হাওয়া’। এমনকি বাংলাদেশ থেকে অস্কারের জন্যও পাঠানো হয়েছিল ছবিটি।

কিন্তু অনেক দিন ধরেই তিনি পর্দায় নেই। ১৫ অক্টোবর ছিল তার জন্মদিন।

তবে তেমন কোনো আওয়াজ ছিল না। কারণ, তিনি ব্যস্ত একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে।

৭-৮ পর্বের এই সিরিজের নাম ও পরিচালক কে তা এখনই জানাতে চাননি তিনি।

তবে কাজটির প্রস্তুতি নিতে এখন মহড়ায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন দুপুর ১২টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে তার সেই মহড়া।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অদ্ভুত পোশাক পরে। যেখানে দেখা যায় তার শরীরে থাকা পোশাকের পেছনে সাপ। সাপটি ডিজাইন করা।

কালো জামায় তিনি হাজির হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোশাক ডিজাইনের একটি ভিডিও আপলোড করা হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভাসেন নাজিফা তুষি।

প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হন নাজিফা তুষি। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

ছাড়া উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৮ সালে ‘কুমারিকা কেশকাহন’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে দেখা যায় তাকে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102