রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মোংলার মিঠাখালীতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত।

মোংলা (বাগেরহাট)প্রতিনিধি"!!
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:
বাদাবন সংঘ এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় মোংলা উপজেলায় মিঠাখালী ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় – “জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারী” প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৩ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গ্রামীণ নারীদের নিয়ে র‍্যালি, কৃষক নারীদের অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় আলোচনায় কৃষাণি’রা বলেন, আমরা পুরুষদের চেয়ে কোনো অংশে কম কাজ করি না বরং বেশি কাজ করে থাকি, বাড়িতে কাজ করি, বাড়ির বাহিরে দিন-মজুরী হিসাবে কাজ করি, কিন্তু আমরা আমাদের এখনও সেই স্বীকৃতি জায়গাটা তৈরি করতে পারিনি।

আমরা যথাযত পরিশ্রম করি কিন্তু সেই অনুযায়ী আমরা শ্রমের মূল্য পাই না। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, নারীরা এখন সর্বক্ষেত্রে অবদান রাখছে। কৃষিক্ষেত্রে ও নারীদের অবদান বেশি। নারী কৃষকদের জন্য কার্ড এর ব্যবস্থা করা হবে। আমরা নারী কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শণী পাট দিয়ে থাকি। কৃষক নারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং তাদের কাজের স্বীকৃতি পাওয়ার দাবি জানায়। এছাড়া উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন – প্রকল্প কর্মকর্তা (ক্রিয়া), ইউপি সদস্য, সচিব, গন্যমান ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102