মোংলা প্রতিনিধি:
বাদাবন সংঘ এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় মোংলা উপজেলায় মিঠাখালী ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় - "জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারী” প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৩ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গ্রামীণ নারীদের নিয়ে র্যালি, কৃষক নারীদের অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় আলোচনায় কৃষাণি'রা বলেন, আমরা পুরুষদের চেয়ে কোনো অংশে কম কাজ করি না বরং বেশি কাজ করে থাকি, বাড়িতে কাজ করি, বাড়ির বাহিরে দিন-মজুরী হিসাবে কাজ করি, কিন্তু আমরা আমাদের এখনও সেই স্বীকৃতি জায়গাটা তৈরি করতে পারিনি।
আমরা যথাযত পরিশ্রম করি কিন্তু সেই অনুযায়ী আমরা শ্রমের মূল্য পাই না। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, নারীরা এখন সর্বক্ষেত্রে অবদান রাখছে। কৃষিক্ষেত্রে ও নারীদের অবদান বেশি। নারী কৃষকদের জন্য কার্ড এর ব্যবস্থা করা হবে। আমরা নারী কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শণী পাট দিয়ে থাকি। কৃষক নারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং তাদের কাজের স্বীকৃতি পাওয়ার দাবি জানায়। এছাড়া উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন - প্রকল্প কর্মকর্তা (ক্রিয়া), ইউপি সদস্য, সচিব, গন্যমান ব্যক্তিবর্গ।