রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় অবৈধ মাছ ও কাঁকড়া আহরণের অভিযোগ,তদন্তের দাবি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:মোঃ আছাদুজ্জামান।
নিষিদ্ধ মৌসুমেও সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কিছু কর্মকর্তা ও দালালচক্রের যোগসাজশে অর্থের বিনিময়ে জেলেদের বনাঞ্চলে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রের তথ্যমতে,পাশ-পারমিটের সময় এবং নিষিদ্ধ মৌসুমেও বিভিন্ন ধরনের নৌকা থেকে নির্ধারিত হারে অর্থ আদায় করা হয়। অভিযোগ রয়েছে,এই অর্থের বিনিময়ে জেলেরা অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করেন।
এছাড়া,উৎকোচ না দিলে জেলেদের নৌকা আটক, বন মামলা এবং জব্দ করা মাছ-কাঁকড়া বিক্রির অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, আদালতে পাঠানোর পর তার নৌকায় থাকা অধিকাংশ মাছ বিক্রি করে দেওয়া হয়।
পরিবেশ সচেতন মহলের মতে, এ ধরনের অনিয়ম বন্ধ না হলে সুন্দরবনের জীববৈচিত্র্য,বন্যপ্রাণী ও বনজ সম্পদ মারাত্মক ক্ষতির মুখে পড়বে। অবৈধ মাছ আহরণের পাশাপাশি হরিণ শিকার ও বনজ সম্পদ লুটের অভিযোগও রয়েছে।
তবে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান হোসেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিষয়টি নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102