শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ,অনুষ্ঠানে রাহুল গান্ধী ও তৃষা।

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে,শপথ গ্রহণের আগে রাহুল গান্ধী ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। এ সময় অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতের অনেক পরিচিত মুখও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যোগ দিতে তৃষা কৃষ্ণান হালকা সিফোম-গ্রিন রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজ পরেন। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন,ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।
এদিকে,দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে বিজয় ও তৃষাকে ঘিরে নানা গুঞ্জন চলছে। তামিল সিনেমার এই জনপ্রিয় জুটিকে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।
তবে সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় বা তৃষা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102