রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,বাপসনিউজ:

নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য ও মহাসমারোহপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। গত শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই আয়োজনটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তৈরি করে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

লায়ন আহমেদ সোহেলের দেওয়া তথ্যে জানা যায়, আমেরিকা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর লায়ন্স ক্লাবের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিক কার্যক্রম, শপথ গ্রহণ এবং সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়।
উচ্চপর্যায়ের অতিথিদের উপস্থিতিতে মর্যাদাপূর্ণ অভিষেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর আসিফ বারী টুটুল, যিনি নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাঁর সার্ভিসিং পার্টনার লায়নেস মুনমুন হাসিনা বারী।
এছাড়াও উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি জাস্টিস সোমা সাঈদ,নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ,অ্যাসেম্বলিওমেন জেনিফার রাজকুমার,বিচারপতি এন্থনি
বিশিষ্ট রাজনীতিবিদ মিজান চৌধুরী,
নতুন কার্যকরী কমিটি শপথ গ্রহণ,
নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল অনুষ্ঠানটি পরিচালনা করেন। তাঁরা লায়ন্স ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবসেবার অঙ্গীকার ও কমিউনিটি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
নবনির্বাচিত কার্যকরী কমিটি:-
সভাপতি:লায়ন তারেক হাসান খান।সাধারণ সম্পাদক:লায়ন আহমেদ সোহেল।সিনিয়র ভাইস প্রেসিডেন্ট:লায়ন নাঈম আহমেদ।ভাইস প্রেসিডেন্ট:লায়ন জামিল আহমেদ, লায়ন মনিরুল ইসলাম,লায়ন মোঃ হুদা।সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী সদস্য:লায়ন হাকিকুল ইসলাম খোকন
ডিরেক্টরগণ:লায়ন গিয়াস আহমেদ,লায়ন এম এম শাহীন, লায়ন মোহাম্মদ খালেক,লায়ন মিজান চৌধুরী,লায়ন আমির হোসেন কামাল,লায়ন ইসমাইল চৌধুরী।
অন্যান্য কর্মকর্তারা:-
ট্রেজারার লায়ন শাহিনুর রহমান বিপ্লব,সাংস্কৃতিক সম্পাদক লায়ন ইশতিয়াক রুমি,সহ-সাধারণ সম্পাদক লায়ন সাজ্জাদুর রহমান খান,লায়ন মিজানুর রহমান,টেল টুইস্টার লায়নেস ফারহানা খান,LCIF কো-অর্ডিনেটর লায়নেস ফারহানা খান, টেল টুইস্টার লায়নেস নুসরাত নিপা,মহিলা বিষয়ক সম্পাদক লায়নেস লুৎফুন নাহার করবি,লাভ সার্ভিস চেয়ারপারসন লায়নেস তাহমিনা চৌধুরী,মার্কেটিং চেয়ারপারসন আনোয়ার হক,মেম্বারশিপ চেয়ারপারসন অ্যাটর্নি লায়ন রাফসান নাঈম প্রমুখ।



সম্মাননা সাইটেশন ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন মুহূর্ত:প্রধান অতিথি গভর্নর আসিফ বারী টুটুল এবং অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার নবনির্বাচিত কমিটির সদস্যদের মাঝে সাইটেশন প্রদান করেন। পরে তাঁরা বিশাল একটি উদযাপনী কেক কাটেন এবং তা সকল অতিথির মাঝে বিতরণ করা হয়।
মঞ্চে পরিবেশিত হয় সাউন্ড অ্যান্ড সিনেল শিল্পী তানভীর শাহীন-এর মনোমুগ্ধকর সংগীত,যা পুরো বলরুমে উৎসবমুখর আবহ তৈরি করে।

মিলনমেলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ।অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্ব,সামাজিক মিলনমেলা এবং আকর্ষণীয় নৈশভোজ অতিথিদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। প্রবাসী গণমাধ্যম কর্মীরাও উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি কভার করেন।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন—একতা,সহযোগিতা ও নেতৃত্বের মেলবন্ধনে নিউ হরাইজন লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও বেগবান মানবসেবা কার্যক্রম পরিচালনা করবে।
শেষে আয়োজকরা সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে প্রবাসী কমিউনিটিতে সৌহার্দ্যের এক স্মরণীয় সন্ধ্যার অবসান ঘটে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102