রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মাইসদাইরে ছিনতাইকৃত মোবাইল উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলি ছোড়া,আহত পারভেজ ঢামেকে রেফার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
১৫ নভেম্বর ২০২৫, ফতুল্লা (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাইসদাইর বাজারের সামনে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ পারভেজ (পিতাঃ মোঃ ফিরোজ) ও এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মোঃ জাহিদ এর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাহিদের পক্ষের ৪–৫ জন লোক পারভেজের ওপর হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পারভেজ দৌড়ে পালানোর চেষ্টা করলে জাহিদ তার দিকে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে গুলি লাগেনি।

আহত অবস্থায় পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার পর ফতুল্লা থানা পুলিশ পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102