রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রেস রিলিজ।

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

প্রেস রিলিজ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলার ২নং আসামি সুমন র‌্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার।
র‌্যাবের ধারাবাহিক সফলতা:

“বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে বুকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গি দমন, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় র‌্যাব বিভিন্ন আলোচিত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে জনগণের আস্থা অর্জন করেছে।
হত্যাকাণ্ডের পটভূমি:-

এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পূর্ব লালপুর এলাকার মোঃ সুমন আলী বেপারীর ছেলে মো. মামুন হোসেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং পেশায় ইট–বালু–সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। “মা বাবার দোয়া ট্রেডার্স” নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।

গত ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে ব্রিক ফিল্ড থেকে ইট আনতে প্রস্তুতি অবস্থায় মামুন হোসেনকে পূর্ব পরিচিত মো. সুমন হোসেন (৩৫), পিতা—মৃত হাজী আলাউদ্দিন, সাং—কুতুবআইল, ফতুল্লা, নারায়ণগঞ্জসহ ১২–১৩ জন লোক তার বাসা থেকে বের করে দোকানের সামনে নিয়ে যায়। কিছুক্ষণ পর সুমনসহ ২০–২৫ জন আসামি তাকে রেললাইনের পূর্ব পাশে খালি জায়গায় দাঁড় করিয়ে দুই সারিতে অবস্থান নেয় এবং হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মামুনের ডান চোখ লক্ষ্য করে গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ ভিক্টোরিয়া হাসপাতালে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘটনার পর নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৯) বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব–১১ ও পুলিশের যৌথ অভিযান:-

হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে র‌্যাব–১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং ফতুল্লা থানা পুলিশের সমন্বয়ে বিশেষ গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকেল ১৬:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় র‌্যাব–১১ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মামুন হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি মো. সুমন হোসেন (৩৫)–কে গ্রেফতার করতে র‌্যাব ও পুলিশ সফল হয়।
আইনগত ব্যবস্থা:-

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, ন্যায়বিচার নিশ্চিতে এ মামলায় সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102