
টানা অভিযানে ভারতীয় মাদকসহ এক নারী আটক—বিজিবির কঠোর নজরদারি অব্যাহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যে রাজাপুর, যাদবপুর ও কুসুমপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে এসব সাফল্য অর্জন করে বিজিবি সদস্যরা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মানিকপুরের পেয়ারা বাগানে অভিযান চালিয়ে ৮৩ বোতল ফেন্সিডিল ও একটি মদের বোতল উদ্ধার করা হয়। এরপর একই রাত সাড়ে ১১টায় যাদবপুর সীমান্তের বেতবাড়ীয়া তিন রাস্তার মোড় সংলগ্ন ধানক্ষেত থেকে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে টহল দল।

পরদিন ১৪ নভেম্বর সকাল ১০টায় কুসুমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৬১/১৮-আর এর কাছে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় এক নারীকে আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, মাদক উদ্ধার অভিযান নিয়মিতভাবে চলবে এবং আটক নারীসহ সকল ঘটনার আইনি প্রক্রিয়া বর্তমানে চলছে।