
নিজস্ব প্রতিবেদক।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে ভুলতা গাউছিয়া এলাকায় জামায়াতের ৩০০+ নেতাকর্মীর অংশগ্রহণ
আজ ১৪ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ভুলতা গাউছিয়া বাসস্ট্যান্ড এলাকায় ১৪.২০ থেকে ১৫.০০ ঘটিকা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৩০০ থেকে ৩৫০ জন নেতাকর্মী অংশ নেন।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন রূপগঞ্জ আসনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আকরাম হোসেন, উপজেলা উত্তর আমীর মাহফুজুল ইসলাম এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খান।

বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং পাঁচদফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।