
নিজস্ব প্রতিবেদক:তাছলিমা পড়শি।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে উত্তেজনা; জাকির খানের নেতৃত্বে স্লোগান, নিরাপত্তা জোরদার
বিস্তারিত:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ কর্তৃক ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই বিক্ষোভ চলে।
চাষাড়া থেকে আসা মিছিলটি জেলা পরিষদ এলাকা অতিক্রম করে সাইনবোর্ড পর্যন্ত পৌঁছায়।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “আওয়ামী সন্ত্রাসীদের লকডাউন হতে দেব না।”
বিক্ষোভে বিএনপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ লকডাউনের নামে জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে।
এ সময় পুরো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।