রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ।

তাছলিমা পপি। নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:১৩ নভেম্বর ২০২৫।

নিষিদ্ধ কর্মসূচির প্রতিবাদে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থান কর্মসূচি ও মিছিল।
বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রধান সড়কে মিছিল বের করেন, যা টিপুদী চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান বলেন, আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিস্টদের নাশকতা রোধে সজাগ আছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার,যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102