রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন— প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

১১ নভেম্বর ২০২৫ |
মোঃ জুয়েল, কুমিল্লা প্রতিনিধি
দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী প্রস্তুতির মধ্যেই আশাবাদী বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে এবং এটি হবে একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন।

মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন,খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন—যেটা ফ্রি, ফেয়ার ও এক্সক্লুসিভ হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে, পরিবেশ হবে উৎসবমুখর।
তিনি আরও বলেন,বিদেশের মতো শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময়কার ভালো নির্বাচনের মতো এবারও মানুষ আনন্দের সঙ্গে ভোট দেবে।

রাজনৈতিক মতভেদে আশাবাদের বার্তা,

রাজনৈতিক মতবিরোধ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন,দল থাকলে মতভেদ থাকবেই। তবে গত নয় মাস ধরে নির্বাচন কমিশনের সঙ্গে সকল দলের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তাই আশা করছি, এবার ঐক্যবদ্ধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, বড় দলগুলো ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে।

বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতও বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছে। দেশজুড়ে এখন নির্বাচনের জোয়ার বইছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন,
১৩ নভেম্বরকে সামনে রেখে তারা বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যাতে জনগণের ভোটাধিকার সুরক্ষিত থাকে।
তিনি বলেন,সরকার নির্বাচনকেন্দ্রিক কোনো সহিংসতা বরদাশত করবে না।
যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণ চায় স্থিতিশীলতা—আমরাও সেটিই নিশ্চিত করব।
অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।
তিনি বলেন,আজকের এই বিদ্যালয়ের নতুন ভবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপহার। আমরা চাই, শিক্ষা হোক উন্নয়নের কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, এবং ওসি মো. হিলাল উদ্দিন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেস সচিবের এই ঘোষণা আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি ও পরিবেশ নিয়ে জনগণের মধ্যে নতুন আস্থা ও প্রত্যাশা সৃষ্টি করবে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে এটি দেশের ইতিহাসে প্রথম শীতকালীন পূর্ণাঙ্গ নির্বাচন হবে, যেখানে প্রশাসন ও নির্বাচন কমিশন উভয়ই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

একজন বিশ্লেষক বলেনএই বক্তব্যের মাধ্যমে সরকার ও প্রধান উপদেষ্টা পরিষদ একটি বার্তা দিয়েছে—এই নির্বাচন হবে স্বচ্ছতা, অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রতীক।

প্রেস সচিব শফিকুল আলম বলেন,এই নির্বাচন হবে জনগণের উৎসব। আমরা চাই, প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে ভোট দিক,আর পৃথিবী যেন দেখে—বাংলাদেশ গণতন্ত্র ও ঐক্যের উদাহরণ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102