রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দর থানায় রাতের অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দুই নেতা আটক।

তাছলিমা পড়শি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর ২০২৫) গভীর রাতে পৃথক দুটি অভিযানে তাঁতী লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়,রাত আনুমানিক ৩টার দিকে ধামগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক (৫২) কে আটক করা হয়। তিনি মৃত ইদ্রিস আলীর পুত্র ও ধামগর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।

এরপর রাত প্রায় ৪টা ২০ মিনিটে দ্বিতীয় অভিযানে মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ হানিফ কবির (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত রফিক সরদারের পুত্র ও ওয়ার্ড নং ০৯ মুছাপুর ইউনিয়নের বাসিন্দা।

বন্দর থানা সূত্রে জানা যায়,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।তবে এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন,নির্বাচনের আগে এই ধরনের গ্রেফতার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102