রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মুন্সীগঞ্জে জমিজমার বিরোধে পিতা-পুত্রকে দা দিয়ে কুপিয়ে জখম।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

তারিখঃ শ্রীনগর ৯ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ১৮:০০ ঘটিকা
শ্রীনগর,মুন্সীগঞ্জ।

শ্রীনগরের জাহানাবাদে রক্তাক্ত সংঘর্ষ, ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ — আহতদের অবস্থা আশঙ্কাজনক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা শাহাদাৎ শিকদার (৫০) ও তার ছেলে মেহেদী হাসান চঞ্চল (২৫) গুরুতরভাবে আহত হয়েছেন।

সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ মারুফ শিকদার ও তার সহযোগীরা ধারালো দা, কুড়াল, রামদা ও লোহার রড নিয়ে শাহাদাতের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় পিতা-পুত্রকে বেধড়ক কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রজ্জাক হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের মেয়ে প্রিয়ামনি আক্তার বাদী হয়ে মারুফ শিকদারকে প্রধান আসামি করে মোট ৫ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী হান্নান শিকদার গংয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এদিন মারুফ শিকদার, হান্নান শিকদার, মৌসুমী, মারিয়া ও নুরজাহান বেগমসহ আরও ৮-১০ জন মিলে হামলা চালায়।
শাহাদাতের স্ত্রীও হামলার সময় বাধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদির বলেন,লিখিত অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে জরুরি অফিসার এসআই শরিফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102