
স্টাফ রিপোর্টার
ঢাকা | ৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশের খ্যাতনামা যুব পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানকে নিয়ে একাধিক অনলাইন নিউজপোর্টালে মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। ইয়ুথনেট গ্লোবাল এক বিবৃতিতে বলেছে, “এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র, যার উদ্দেশ্য আমাদের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে ক্ষতিকর। তারা এ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংহতি চেয়েছে।
সোহানুর রহমান বলেন,এই মিথ্যা প্রচারণা আমাদের কাজের পথকে সংকুচিত করতে পারবে না। আমরা পরিবেশ, জলবায়ু সুবিচার ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যাব।”
তিনি আরও বলেন,স্থানীয় পর্যায়ে জনগণের চাহিদা জাতীয় নীতিতে প্রতিফলিত করা এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের কণ্ঠকে উচ্চকিত করাই ইয়ুথনেট গ্লোবালের লক্ষ্য।
উল্লেখ্য,সোহানুর রহমান বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের একাধিক অধিবেশনে (কপ২৬, কপ২৭,কপ২৮ ও কপ২৯) অংশ নিয়েছেন এবং বর্তমানে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য কপ৩০ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।
তিনি জাতিসংঘের ইয়ং অ্যাক্টিভিস্ট সামিট লরিয়েট ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইভিএলপি প্রোগ্রাম–এর এলুমনাই হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।