
বিশেষ প্রতিনিধি:
তুচ্ছ পারিবারিক ঝগড়ার পর রাতে ঘরে ফিরে আত্মহত্য।করেন বিল্লাল(২২)
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে মায়ের সঙ্গে অভিমান করে বিল্লাল মাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বিল্লাল ওই এলাকার সিরাজ মালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাতে পারিবারিক এক তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এরপর অভিমান করে নিজ কক্ষে চলে যান বিল্লাল।
পরদিন সকালে পরিবারের সদস্যরা তার ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা সিরাজ মাল বলেন,ছেলে একটু রাগী প্রকৃতির ছিল। মায়ের সঙ্গে সামান্য কথা কাটাকাটির পরেই এমন ভয়ংকর কাজ করবে,তা কখনও ভাবিনি।
অন্যদিকে কান্নাজড়িত কণ্ঠে মা বলেন,
আমি শুধু ওকে পড়াশোনার কথা বলেছিলাম। রাগ করে ঘরে চলে যায়। জানতাম না ও এমন কিছু করবে।
প্রতিবেশীরা জানান,বিল্লাল ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিলেন। তার অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।