রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপি নেতা শাহাদাত আটক।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার।
নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় জমিজমা সংক্রান্ত সংবাদ কাভার করতে গিয়ে জাগো নিউজের সাংবাদিক ও ক্যামেরাম্যান মারধর ও আটক — পুলিশের দ্রুত অভিযানে উদ্ধার।

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (৫ নভেম্বর)বিকেল ৫টার দিকে জেলার গিরিধারা বউবাজার এলাকায়।

জানা গেছে, নারায়ণগঞ্জ জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ ও ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন জমিজমা সংক্রান্ত একটি সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০) ও তার সহযোগীরা অচিন্তনীয়ভাবে হামলা চালায়।

সাক্ষীদের বরাতে জানা যায়,হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে স্থানীয় একটি ঘরে আটক করে রাখে এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের উদ্ধার করে খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এসময় পুলিশ আসামি বিএনপি নেতা শাহাদাত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

ফতুল্লা থানার এক কর্মকর্তা জানান,সংবাদকর্মীদের ওপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
এ ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102