রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফল বিপর্যয় কাটাতে নারায়ণগঞ্জে ডিসির ব্যতিক্রমী উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পাসের হার মাত্র ৫২ শতাংশ হওয়ায় জেলাজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড, কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় জেলা প্রশাসক বলেন,
নারায়ণগঞ্জে ২২ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ফেল করেছে। আমরা অভিযোগ নয়, দায়িত্ব নিতে চাই। এমন প্রতিষ্ঠান গড়তে চাই, যেখানে শিক্ষা হবে আনন্দের, উৎসবের।
তিনি শিক্ষকদের উদ্দেশে আরও বলেন,
আমরা যাদের পড়াচ্ছি, তারা কি আমাদের অনুকরণ করছে? যোগ্যতা ও ভালোবাসা অর্জন করতে পারলেই সম্মান আসবে।
সভায় বক্তারা জানান,শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, কোচিং নির্ভরতা, শিক্ষক সংকট ও ক্লাস বিমুখতা ফলাফলের প্রধান কারণ।
ডিসি জাহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি ও পাঠদানের মান নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102