রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তকরণে গতি আনতে ইউএনও’র সঙ্গে বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে(নাসিক)অন্তর্ভুক্ত করার চলমান প্রক্রিয়াকে এগিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন,কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

রোববার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎ বৈঠকে অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি,জনগণের মতামত ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন,
বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো.শহিদুল্লাহ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো.নুরুল হক জমাদ্দার,সদস্য সচিব এস.এম.কাদির,সদস্য হাজী মো.আলী ও সাইফ রেজা সুমনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় তারা কুতুবপুর ইউনিয়নকে নাসিকের আওতায় আনতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি,সম্ভাব্য সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ইউএনও’র কাছে উপস্থাপন করেন।
জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, ইউএনও তাছলিমা শিরিন
সাক্ষাৎ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন বলেন,আমরা জনগণের সেবক,জনগণের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দিই। ইতোমধ্যে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জনগণের মতামত নেওয়া ও গণশুনানি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান,গণশুনানিতে পাওয়া মতামতের ভিত্তিতে একটি রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে,যা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

দীর্ঘদিন ধরে কুতুবপুর ইউনিয়নের অধিবাসীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সেবা ও উন্নয়ন কাঠামোর সঙ্গে সংযুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছেন।
বাস্তবায়ন কমিটি মনে করছে,নাসিকের আওতায় এলে পরিষ্কার-পরিচ্ছন্নতা,ড্রেনেজ,রাস্তা উন্নয়ন,পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক অগ্রগতি ঘটবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102