রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এই শোভাযাত্রার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা যুবদল।

শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আনন্দ শোভাযাত্রাটি ভুলতা আল্লাহর দান আড়ত থেকে শুরু হয়ে ঢাকা–সিলেট মহাসড়কের গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এসময় বক্তারা বলেন,
যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সংগঠিত করতে হবে।

উপস্থিত ছিলেন,ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,
কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন,
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি,
সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশসহ উপজেলা যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102