
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও খেলার মাঠে এলাকাবাসীর উদ্যোগে এক প্রাণবন্ত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন লাভরাপাড়া ও পাড়াগাঁও এলাকার শতাধিক মানুষ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ,সদস্য সচিব,রূপগঞ্জ উপজেলা ছাত্রদল ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক,রূপগঞ্জ উপজেলা বিএনপি।

সভায় বক্তারা বলেন,মাদক সমাজের শত্রু,এটি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় এলাকাবাসী মাদক বিক্রেতা ও সেবনকারীদের সমাজচ্যুত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং রূপগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে ওসি মোঃ তরিকুল ইসলাম এলাকাবাসীকে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।