রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

“ধানের শীষের কর্মীরা বিভক্ত নয়, ঐক্যবদ্ধ”— রেজাউল করিম।

নিজস্ব সংবাদ দাতা।আসামনি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি:

ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো দল পরাজিত করতে পারবে না — অধ্যাপক রেজাউল করিমের হুঁশিয়ারি।

ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে কোনো শক্তি বা গোষ্ঠী পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো.রেজাউল করিম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক রেজাউল করিম বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই মাঠে কাজ করছেন—এটি ইতিবাচক বিষয়। কিন্তু কিছু নেতাকর্মী ঈর্ষা ও বিভাজনের রাজনীতি করছেন,যা দলকে দুর্বল করছে। একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো মানে নিজের দলের শক্তিকে ক্ষয় করা। দলের শক্তি ঐক্যে—এই ঐক্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি আরও বলেন,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী,তারা সবাই ধানের শীষের কর্মী,কেউ ভিন্ন প্রতীকের নয়। তাই ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ বিএনপি থাকলে কোনো দল, গোষ্ঠী বা ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান এবং পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন।

বক্তারা বলেন, সোনারগাঁওয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগামী আন্দোলন ও নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠের প্রতিটি কর্মী প্রস্তুত আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102