রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মাদকবিরোধী সংগঠনের তথ্য ফাঁস,প্রশ্নের মুখে প্রশাসন,আমরা তথ্য দেই,মাদক ব্যবসায়ীরা আগেই জেনে যায়”— ক্ষুব্ধ সংগঠনের নেতারা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মাদকবিরোধী অভিযানে সহায়তা করতে গিয়ে প্রশাসনের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জে। স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির নেতারা অভিযোগ করেছেন—তারা যখন মাদক ব্যবসায়ীদের নাম–ঠিকানাসহ তথ্য জেলা প্রশাসক,পুলিশ সুপার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেন, কিছুদিন পরেই সেই তথ্য মাদক ব্যবসায়ীদের হাতে পৌঁছে যায়।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনে বক্তারা বলেন,
আমরা তথ্য দেই অপরাধ দমনে সহায়তার জন্য। কিন্তু প্রশাসনের ভেতর থেকেই কেউ না কেউ এসব তথ্য পাচার করছে। তাই আমরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখে আছি।

ফতুল্লা থানা কমিটির সভাপতি মাসুম আহমেদ রাজ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু অভিযোগ করেন, তাদের ও সংগঠনের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মাদক চক্র ষড়যন্ত্র করছে। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন,এখন প্রযুক্তির যুগ। প্রশাসন চাইলে মুহূর্তেই বের করতে পারে কার নামে কয়টি মামলা আছে। তাহলে কেন আমরা যে তথ্য দিচ্ছি,সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে না? বরং আমাদের পরিচয় ফাঁস হচ্ছে—এটা স্পষ্ট প্রশাসনের ভেতরে দুর্নীতির ইঙ্গিত।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিছিল করে কর্মসূচি শেষ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসরিনা আক্তার,পিপিএম এবং তারিক আল-মেহেদী ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযোগ শুনে তদন্তের আশ্বাস দেন।

তবে তালিকা ফাঁস বা হুমকিদাতাদের বিষয়ে তারা কোনো গ্রেফতারের তথ্য দিতে পারেননি।

এ মানববন্ধনে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সেলিম নিজামী,সাধারণ সম্পাদক বিমল সরকার,যুগ্ম সম্পাদক এম সাঈদ,সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আপেল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ মোফাজ্জল ইবনে মাহফুজসহ কেন্দ্রীয় ও থানা পর্যায়ের নেতারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102