শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

রাজশাহীতে দুই বস্তা ফেন্সিডিল সহ মাদক পাচারকারী গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  রাজশাহীর চারঘাট উপজেলায় দুই বস্তা ফেন্সিডিল সহ মাদক পাচারকারীকে করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন-রাজশাহী নগরীর কাটাখালি থানাধীন টাঙ্গন বালুরঘাট এলাকার মোঃ শহীদ আলীর ছেলে সজল আলী (২০) ও চারঘাট থানাধীন টাঙ্গন মধ্যপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে
মোঃ শাকিব হাসান (১৯)।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৩.০০ টার দিকে চারঘাট থানাধীন ইউসূফপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর পদ্মা নদীর সীমান্তবর্তী চরাঞ্চল এলাকা থেকে নদী পেরিয়ে কতিপয় ব্যক্তি মাদকসহ ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের দিকে আসছে।

উক্ত বিষয়টি জানামাত্রই ঘটনাস্থলে র‌্যাবের ওই টিম অবস্থান নেয়। এসময় দুইজন ব্যক্তি কাঁধে থাকা বস্তা নিয়ে সামনের দিকে এগিয়ে আসলে তাদের গ্রেফতার করা হয় এবং দুটি বস্তায় ৪৪১ বোতল ফেন্সিডিল জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে বলেও র‍্যাব জানান।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102