
প্রেস রিলিজ।
নারায়ণগঞ্জ, ২৭ অক্টোবর ২০২৫ঃ
বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পেশাদারিত্ব, গোয়েন্দা নজরদারি ও নিরলস অভিযানের মাধ্যমে র্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর ২০২৫ তারিখ গভীর রাতে (প্রায় ৩টা সময়) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১১ সর্বদা দেশের শান্তি,শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।